স্বাগতম Kobita.BD তে — বাংলা কবিতা, অনুভূতি ও সাহিত্যের এক প্রাণবন্ত অনলাইন ভুবন। এখানে শব্দ শুধু লেখা নয়, বরং হৃদয়ের অনুভূতি, জীবনের গল্প এবং মনের গভীর আবেগের প্রকাশ। বিভিন্ন জনপ্রিয় কবি, সাহিত্যিক, লেখকদের কবিতা আপনি আমাদের এই অনলাইন প্লাটফর্মে পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি আমাদের প্লাটফর্মে লেখা প্রকাশিত করতে চান সেটিও করতে পারবেন।
আমাদের লক্ষ্য বাংলা ভাষা ও সাহিত্যের সৌন্দর্যকে নতুন প্রজন্মের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দসহ বাংলা সাহিত্যের কালজয়ী কবিদের সৃষ্টির পাশাপাশি আধুনিক কবিদের নতুন নতুন কবিতাও আমরা পাঠকের সামনে তুলে ধরছি।
Kobita.BD এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে –
- কবিতা প্রেমীরা তাদের পছন্দের কবিতা পড়তে পারবেন।
- লেখক হিসাবে আমাদের প্লাটফর্মে যুক্ত হতে পারেন।
- বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা ভাগাভাগি করতে পারেন।
আমরা বিশ্বাস করি, প্রতিটি কবিতার ভেতরে লুকিয়ে থাকে একটি গল্প, একটি অনুভূতি, কিংবা একটি না বলা কথা। সেই কথাগুলোকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়াই আমাদের পথচলার মূল উদ্দেশ্য।
বাংলা কবিতার এই ডিজিটাল অঙ্গনে আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত। পড়ুন, অনুভব করুন, এবং ছড়িয়ে দিন বাংলা ভাষার সৌন্দর্য।